কাস্টম ডোমেইন কানেক্ট করার নিয়ম
আপনার নিজস্ব ডোমেইন (যেমন brand.com) SoftuneBD স্টোরে লিঙ্ক করার বিস্তারিত নির্দেশিকা।
পড়ার সময়: ৩ মিনিটআপডেট: আগস্ট ২০, ২০২৬
সূচিপত্র
- 01শুরু করার আগে প্রস্তুতি
- 02SoftuneBD-এ ডোমেইন যোগ করার ধাপ
- 03DNS রেকর্ডের সেটিংস
- 04লাইভ স্টোরফ্রন্টে যাচাইকরণ
তথ্য
সেকশন
শুরু করুন
পড়ার সময়
পড়ার সময়: ৩ মিনিট
সর্বশেষ আপডেট
আগস্ট ২০, ২০২৬
SoftuneBD-এ একাউন্ট খুললে প্রথমে একটি ফ্রি সাবডোমেইন পান। তবে আপনার ব্যবসাকে ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে কাস্টম ডোমেইন (যেমন yourbrand.com) যোগ করা অত্যন্ত জরুরি। Site Settings থেকে সহজেই আপনি নিজস্ব ডোমেইন সেটআপ করতে পারবেন।
শুরু করার আগে প্রস্তুতি
- ১. ক্রেতারা যে ডোমেইনে ব্রাউজ করবে তা সিদ্ধান্ত নিন (www বা রুট ডোমেইন)
- ২. আপনার ডোমেইন প্রোভাইডারের (Namecheap, GoDaddy, Domain.com.bd ইত্যাদি) লগইন অ্যাক্সেস রাখুন
- ৩. DNS প্রপাগেশন সম্পন্ন হওয়া পর্যন্ত বর্তমান সাবডোমেইন সচল রাখুন
SoftuneBD-এ ডোমেইন যোগ করার ধাপ
- ১. ড্যাশবোর্ড থেকে Settings > Site Settings অপশনে যান
- ২. Custom Domain সেকশনে গিয়ে আপনার কেনা ডোমেইন নামটি টাইপ করুন
- ৩. সেভ বাটনে ক্লিক করুন এবং SoftuneBD প্রদত্ত A Record ও CNAME তথ্যগুলো কপি করুন
- ৪. আপনার ডোমেইন প্রোভাইডারের DNS Management এ গিয়ে উক্ত A Record (IP) ও CNAME যোগ করুন
- ৫. SoftuneBD-এ ফিরে এসে Live DNS Status চেক করুন
DNS আপডেট বিশ্বব্যাপী ছড়াতে কয়েক মিনিট থেকে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। Status Connected না হওয়া পর্যন্ত মার্কেটিংয়ে নতুন লিংক শেয়ার করবেন না।
লাইভ স্টোরফ্রন্টে যাচাইকরণ
- ১. ব্রাউজারের Incognito Window খুলে আপনার কাস্টম ডোমেইনে প্রবেশ করুন
- ২. প্যাডলক আইকন দেখে SSL (HTTPS) সচল আছে কিনা চেক করুন
- ৩. আপনার ফেসবুক পেজ, ওয়াটসঅ্যাপ বায়ো ও ভিজিটিং কার্ডে নতুন ডোমেইন আপডেট করুন
গাইডটি কি আপনার কাজে এসেছে?
আপনার মতামত আমাদের ডকুমেন্টেশন আরও সমৃদ্ধ করতে সাহায্য করে।
