SoftuneBD
ডকুমেন্টেশন/শুরু করুন

ড্যাশবোর্ড পরিচিতি ও ট্যুর

ড্যাশবোর্ডের প্রধান সামারি কার্ড, সেলস ট্রেন্ড গ্রাফ এবং কুইক নেভিগেশন সুবিধা।

পড়ার সময়: ২ মিনিটআপডেট: আগস্ট ২০, ২০২৬

Take a Tour হলো SoftuneBD ড্যাশবোর্ডের বিল্ট-ইন ইন্টারেক্টিভ গাইড। এটি একটি লাইভ স্পটলাইট ওভারলে ব্যবহার করে প্রতিটি বাটন ও নেভিগেশনের কাজ আপনাকে ভিজ্যুয়ালি বুঝিয়ে দেয়। Skip, Back ও Next বাটনের সাহায্যে যেকোনো গতিতে ট্যুরটি দেখা যায়।

ড্যাশবোর্ড ট্যুর কীভাবে চালু করবেন

  • ১. আপনার SoftuneBD স্টোর ড্যাশবোর্ডে লগইন করুন
  • ২. বাম পাশের সাইডবারের সবার নিচে Take a Tour বাটনে ক্লিক করুন
  • ৩. স্ক্রিন হালকা অন্ধকার হয়ে একটি নির্দিষ্ট ফিচার হাইলাইট করবে
  • ৪. Next চেপে সামনে যান, Back চেপে পেছনে যান বা Skip দিয়ে বের হয়ে আসুন

ট্যুরে যা যা দেখানো হয়

Dashboard Menu পরিচিতি

ট্যুরটি Dashboard থেকে শুরু করে Categories, Products, Orders, Analytics, Themes, Customers, Courier, Payments এবং Add-Ons কোথায় অবস্থান করছে তা একটি একটি করে দেখায়।

Theme Editor এর ট্যুর

ট্যুরটি সরাসরি Theme Editor-এ নিয়ে গিয়ে Brand, Colors, Header, Pages, Sections প্যানেল এবং লাইভ প্রিভিউ প্যানেল কীভাবে কাস্টমাইজ করতে হয় তা বুঝিয়ে দেয়।

আপনি একবার ট্যুর শেষ করলে SoftuneBD আপনাকে বারবার নোটিফিকেশন দেবে না। তবে যেকোনো সময় সাইডবারের Take a Tour বাটন চেপে আবার রিভিশন দিতে পারবেন।

কখন পুনরায় ট্যুর দেওয়া উচিত

  • অনেক দিন পর ড্যাশবোর্ডে লগইন করলে
  • নতুন কোনো স্টাফ বা টিম মেম্বারকে স্টোর সামলানোর জন্য ওরিয়েন্টেশন দেওয়ার সময়
  • SoftuneBD-এ নতুন ফিচার যুক্ত হলে

গাইডটি কি আপনার কাজে এসেছে?

আপনার মতামত আমাদের ডকুমেন্টেশন আরও সমৃদ্ধ করতে সাহায্য করে।

ড্যাশবোর্ড পরিচিতি ও ট্যুর | SoftuneBD