অর্ডার প্রক্রিয়াকরণ ও শিপিং
অর্ডারের স্ট্যাটাস আপডেট, মেমো প্রিন্ট ও কুরিয়ার বুকিং পরিচালনা।
সূচিপত্র
- 01নতুন অর্ডার রিভিউ করার উপায়
- 02অর্ডার স্ট্যাটাসের ধাপসমূহ
- 03ইমিউটেবল স্ল্যাপশটের গুরুত্ব
- 04অর্ডার ফিল্টার ও ইনভয়েস প্রিন্ট
তথ্য
সেকশন
স্টোর পরিচালনা
পড়ার সময়
পড়ার সময়: ৩ মিনিট
সর্বশেষ আপডেট
আগস্ট ২০, ২০২৬
Menu > Orders হলো আপনার প্রতিদিনের ইনভয়েস ও কাস্টমার শিপিং পরিচালনার মূল জায়গা। এখান থেকে অর্ডার কনফার্ম করা, অ্যাড্রেস চেক করা, মেমো প্রিন্ট এবং এক ক্লিকে কুরিয়ারে পার্সেল বুক করা যায়।
নতুন অর্ডার রিভিউ করার উপায়
- ১. Menu > Orders এ প্রবেশ করুন
- ২. নতুন আসা Pending অর্ডারটিতে ক্লিক করে ডিটেইলস খুলুন
- ৩. কাস্টমারের ফোন নম্বর, শিপিং ঠিকানা ও অর্ডারের আইটেমগুলো যাচাই করুন
- ৪. কাস্টমারকে ফোন করে কনফার্ম করার পর স্ট্যাটাস Processing সেট করুন
অর্ডার স্ট্যাটাসের ধাপসমূহ
অর্ডারকে পর্যায়ক্রমে Pending -> Processing -> Shipped -> Delivered স্ট্যাটাসে আপডেট করুন। ক্যান্সেল হলে Cancelled এবং রিটার্ন আসলে Returned স্ট্যাটাস সিলেক্ট করুন।
ইমিউটেবল স্ল্যাপশটের গুরুত্ব
SoftuneBD প্রতিটি অর্ডারের সময় প্রোডাক্টের নাম, দাম ও ভ্যারিয়েন্টের একটি স্থায়ী 'স্ন্যাপশট' রেখে দেয়। ভবিষ্যতে আপনি প্রোডাক্টের দাম বা নাম পাল্টালেও পুরনো অর্ডারের মেমোতে গ্রাহকের কেনা আসল দামই প্রদর্শিত হবে।
স্ন্যাপশট ডেটা কখনো পরিবর্তন হয় না। ফলে বিগত মাসগুলোর অ্যাকাউন্ট ও হিসাব নিখুঁত থাকে।
অর্ডার ফিল্টার ও ইনভয়েস প্রিন্ট
- তারিখ, স্ট্যাটাস বা পেমেন্ট মেথড অনুযায়ী অর্ডার ফিল্টার করুন
- Print Invoice বাটনে ক্লিক করে এক ক্লিকে কাস্টমার মেমো প্যাকের সাথে যুক্ত করুন
- Steadfast, Pathao বা RedX কানেক্ট থাকলে সোজাসুজি Send to Courier বাটনে প্রেস করুন
গাইডটি কি আপনার কাজে এসেছে?
আপনার মতামত আমাদের ডকুমেন্টেশন আরও সমৃদ্ধ করতে সাহায্য করে।
